বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত নতুন সিনেমা-ব্যাটল অব গালওয়ান-salman khan galwan valley-newsedge24

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত নতুন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’ ঘোষণার পর থেকেই সামাজিক মাধ্যমে উত্তেজনার ঝড় উঠেছে। ২০২০ সালে লাদাখের গালওয়ান ভ্যালিতে ভারত-চীন সৈন্যদের মধ্যে তুমুল সংঘর্ষের প্রেক্ষাপটে নির্মিত এটি হয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া, যিনি ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’র মতো অ্যাকশনধর্মী চলচ্চিত্রের জন্য পরিচিত।

সালমান খান শুক্রবার (৪ জুলাই) সামাজিক মাধ্যমে ছবিটির মোশন পোস্টার শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা গেছে রক্তাক্ত মুখে, কাঁটাতার জড়ানো মুগুর হাতে, জওয়ানের উর্দিতে এবং চোখে প্রতিশোধের আগুন নিয়ে।

মোশন পোস্টারে উল্লেখ করা হয়েছে, “১৫,০০০ ফুট উচ্চতায় ভারত একটি বন্দুকের গুলি ছাড়াই সবচেয়ে নৃশংস যুদ্ধ লড়েছে।” এই পোস্টারে সালমানের হিংস্র চেহারা এবং দেশপ্রেমে উদ্দীপ্ত ব্যাকগ্রাউন্ড স্কোর দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। জানা গেছে, সালমান খান এই ছবিতে কর্নেল বি. সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করছেন। যিনি ২০২০ সালের ১৫-১৬ জুন গালওয়ান ভ্যালির সংঘর্ষে ১৬ বিহার রেজিমেন্টের নেতৃত্ব দিয়েছিলেন।

আরও পড়ুন: “সিতারে জমিন পর” আমির খানের দারুন প্রত্যাবর্তন

২০২০ সালের গালওয়ান ভ্যালির সংঘাত ছিল ভারত-চীন সীমান্ত বিরোধের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যেখানে চুক্তির কারণে অস্ত্র ব্যবহার না করে লাঠি, পাথর ও হাতাহাতি লড়াইয়ে ২০ জন ভারতীয় সৈন্য শহীদ হন। চীনা পক্ষেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, যদিও তাদের সরকারী তথ্য স্পষ্ট নয়। এই ছবিতে সালমান খানের সঙ্গে প্রধান নারী চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং এবং তিনজন তরুণ অভিনেতা সালমানের এলিট স্কোয়াডের সদস্য হিসেবে থাকবেন। সঙ্গীত পরিচালনা করছেন হিমেশ রেশমিয়া।

ছবিটির শুটিং চলতি মাসে লাদাখে শুরু হবে, যেখানে প্রকৃত যুদ্ধক্ষেত্রের পরিবেশ তুলে ধরা হবে। সিনেমার শুটিং নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। ছবিটি ২০২৫ সালে মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *