প্রীতম হাসান ও জেফার রহমান প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করছেন নতুন ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’তে। শিহাব শাহীন পরিচালিত এই রোমান্টিক-কমেডি জনরার ছবির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে, এবং বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।
নির্মাতা শিহাব শাহীন জানান, “এটি একটি কমেডি ড্রামা জনরার ওয়েব ফিল্ম। দুই বছর আগে বিঞ্জের জন্য এটি নির্মাণের কথা হয়েছিল, তবে বিভিন্ন কারণে পিছিয়ে যায়। অবশেষে আমরা শুটিং শেষ করেছি।” প্রীতম ও জেফারের জুটি নিয়ে তিনি বেশ আশাবাদী। গল্প প্রসঙ্গে তিনি বলেন, “এটি একেবারেই ভিন্ন ধরনের গল্প। আগেই গল্প প্রকাশ করতে চাই না, রহস্য থাকুক। তবে প্রীতম ও জেফারের রসায়ন দর্শকদের খুব পছন্দ হবে বলে আমি বিশ্বাস করি।”
আরও পড়ুন: পিয়া জান্নাতুলের ‘রংবাজার’ মুক্তি পাচ্ছে দুর্গাপূজায়
এদিকে, প্রীতম হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে সফরে রয়েছেন, যেখানে তিনি বিভিন্ন কনসার্টে অংশ নিচ্ছেন। অন্যদিকে, জেফার রহমান নতুন গান নিয়ে ব্যস্ত। শিহাব শাহীন জানান, পোস্ট-প্রোডাকশনের কাজ দ্রুত শেষ করে ‘তুমি আমি শুধু’ শিগগিরই মুক্তি দেওয়া হবে।













































































































































































































































