শবনম বুবলী-newsedge4

জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে অভিনয় করতে যাচ্ছেন। ‘ময়না’ শিরোনামের এই গানচিত্রটির পরিচালনা করেছেন খ্যাতিমান নির্মাতা তানিম রহমান অংশু। গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত পরিচালনা করেছেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী আকাশ সেন, এবং কণ্ঠ দিয়েছেন কোনাল।

গত ১৯ মে তানিম রহমান অংশু ফেসবুকে বুবলী ও গীতিকার আসিফ ইকবালের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “এবার হবে। ওয়েট ইজ ওভার।” তবে তিনি সে সময় প্রকল্পের বিস্তারিত প্রকাশ করেননি।

প্রায় দুই মাস পর জানা গেছে, এটি ‘ময়না’ নামের একটি মিউজিক ভিডিও। গানটির শুটিং ইতিমধ্যে রাজধানীর বিএফডিসিতে সম্পন্ন হয়েছে, এবং শিগগিরই এটি গানচিল মিউজিকের ব্যানারে প্রকাশিত হবে।

শবনম বুবলী ও কোনাল এর আগেও একসঙ্গে কাজ করেছেন। বুবলীর ঠোঁটে কোনালের কণ্ঠে বেশ কয়েকটি সিনেমার গান জনপ্রিয়তা পেয়েছে, এমনকি কোনালের পুরস্কারপ্রাপ্ত একটি গানও ছিল বুবলীর অভিনয়ে।

আরও পড়ুন: নতুন সিনেমায় সুনেরাহ বিনতে কামাল

এর আগে ২০২৩ সালে তানিম রহমান অংশুর ‘খেলা হবে’ সিনেমায় বুবলীর অভিনয়ের কথা ঘোষণা করা হলেও নানা জটিলতার কারণে তা বাস্তবায়ন হয়নি। এবার এই মিউজিক ভিডিওর মাধ্যমে তাদের প্রথম যৌথ কাজ দর্শকদের সামনে আসছে।

বুবলী অভিনীত দুটি সিনেমা—জাহিদ জুয়েলের ‘পিনিক’ এবং রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’—মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো কোরবানির ঈদে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে দুর্গাপূজার সময় মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *