এলভিস-newsedge24

রোববার (১৭ আগস্ট ২০২৫) ভোর ৫টার দিকে ভারতের গুরুগ্রামে ‘বিগবস ওটিটি ২’-খ্যাত ইউটিউবার এলভিস যাদবের বাসভবনে তিন মুখোশধারী বাইকারোহী দুই ডজনের বেশি গুলি ছুড়ে পালিয়ে যায়। এই ঘটনা বলিউড এবং ভারতীয় বিনোদন জগতে নতুন করে শঙ্কা ছড়িয়েছে। হামলার দায় স্বীকার করেছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের ‘ভাউ গ্যাং’। এর আগেও বিশ্নোই গ্যাং বলিউড তারকা সালমান খানের ঘনিষ্ঠদের উপর হামলার দায় স্বীকার করেছে।

গুরুগ্রামের ৫৭ নম্বর সেক্টরে অবস্থিত এলভিস যাদবের বাসভবনে ভোরে তিন বাইকারোহী এসে গুলি চালায়। স্থানীয় পুলিশ জানায়, হামলার সময় এলভিস বাড়িতে ছিলেন না। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চিরুনি তল্লাশি শুরু করে।

গুরুগ্রাম পুলিশের জনসংযোগ কর্মকর্তা সন্দীপ কুমার সংবাদমাধ্যমকে বলেন, “তিন মুখোশধারী হামলাকারী গুলি চালিয়ে পালিয়ে গেছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন, এবং তদন্ত দ্রুত শুরু হয়েছে।” সিসিটিভি ফুটেজে হামলাকারীদের গতিবিধি ধরা পড়েছে, যা তদন্তে সহায়তা করছে।

আরও পড়ুন: দিল্লিতে অভিনেত্রী হুমা কুরেশির ভাই খুন

লরেন্স বিশ্নোই গ্যাং এই হামলার দায় স্বীকার করে দাবি করেছে, সালমান খানের ঘনিষ্ঠদের জীবন বিপন্ন করা হবে। এর আগে এই গ্যাং বলিউড তারকা সালমান খান এবং তাঁর ঘনিষ্ঠ কৌতুকশিল্পী কপিল শর্মার উপর হামলার হুমকি দিয়েছিল। চলতি বছরের শুরুতে কপিল শর্মার স্ত্রীর মালিকানাধীন কানাডার একটি ক্যাফেতে এক মাসের ব্যবধানে দু’বার হামলা চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *