ইংরেজি সিনেমা ‘ডট’-newsedge24

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে প্রথম ইংরেজি সিনেমা হিসেবে ‘দ্য গ্রেভ’-এর পথ ধরে আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে নতুন ইংরেজি সিনেমা ‘ডট’। বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত এই সিনেমাটি সম্পূর্ণ ইংরেজি ভাষায় নির্মিত এবং সেন্সর বোর্ড থেকে ইংরেজিতেই ছাড়পত্র পেয়েছে। তরী মিডিয়া লিমিটেড’র ব্যানারে নির্মিত এই সিনেমাটি গত ৩ আগস্ট সেন্সর ছাড়পত্র পায়।

‘ডট’ সিনেমার মোট সময়সীমা ২ ঘণ্টা ৮ মিনিট। এটি একটি গল্পপ্রধান সিনেমা, যা দর্শকদের কাছে আকর্ষণীয় হবে বলে আশা প্রকাশ করেছেন পরিচালক। সিনেমাটির শুটিং হয়েছে কুমিল্লার তিতাস উপজেলায়, যেখানে পুরোপুরি সেট সাজিয়ে চিত্রায়ণ সম্পন্ন করা হয়।

আরও পড়ুন: চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করবেন রুনা খান

পরিচালক বড়ুয়া সুনন্দা কাঁকন বলেন, “সিনেমাটির আসল শক্তি হচ্ছে এর গল্প। এটি গল্পপ্রধান সিনেমা। আশা করছি, দর্শকরা এটি উপভোগ করবেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *