শিল্পা শেট্টি-newsedge24

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তার ব্যবসায়ী স্বামী রাজ কুন্দ্রা বর্তমানে ৬০ কোটি রুপির প্রতারণা মামলায় আইনি জটিলতার মুখে পড়েছেন। বোম্বে হাইকোর্টে এই মামলার শুনানিতে আদালতের কড়া নির্দেশে শিল্পা শেট্টিকে বিদেশ ভ্রমণের পরিকল্পনা বাতিল করতে হয়েছে।

আদালতের নির্দেশ ছিল— “আগে ৬০ কোটি টাকা জমা দিন, তারপর বিদেশে যান।” তবে এই নির্দেশ মানতে না পেরে অবশেষে বিদেশ সফর বাতিলের সিদ্ধান্ত নেন অভিনেত্রী।

পিটিআই সূত্রে জানা গেছে, শিল্পার আইনজীবী নিরঞ্জন মুন্ডারগি বৃহস্পতিবার প্রধান বিচারপতি শ্রী চন্দ্রশেখর এবং বিচারপতি গৌতম আঁখাদের ডিভিশন বেঞ্চকে জানান যে, শিল্পার পরিকল্পিত বিদেশ ভ্রমণ বাস্তবায়িত হয়নি। আদালতও তার এই আবেদন প্রত্যাহারের বিষয়টি গ্রহণ করেছে।

এর আগে চলতি বছরের আগস্টে মুম্বইয়ের এক ব্যবসায়ী রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টির বিরুদ্ধে ৬০ কোটি রুপির প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করেন। পরবর্তীতে মুম্বই পুলিশ তাদের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে, যার ফলে দেশের বাইরে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি হয়।

গত শুনানিতে শিল্পা দাবি করেছিলেন, রাজ কুন্দ্রার কোম্পানির সঙ্গে তার সরাসরি কোনো সম্পর্ক নেই; তিনি কেবল সংস্থার একজন নির্বাচিত ডিরেক্টর। তখন আদালত তাকে একটি চমকপ্রদ প্রস্তাব দেয়— “যদি বিদেশ যেতে চান, তাহলে স্বামীর বিরুদ্ধে আগে রাজসাক্ষী হোন।”

বিচারকদের নির্দেশ অনুসারে শিল্পাকে ১৬ অক্টোবরের মধ্যে একটি লিখিত হলফনামা (অ্যাফিডেভিট) জমা দিতে বলা হয়েছিল, যেখানে রাজ কুন্দ্রার স্বাক্ষরও থাকতে হবে। কিন্তু স্বামীর বিরুদ্ধে সাক্ষ্য না দিয়ে, শিল্পা শেট্টি বিদেশ ভ্রমণ বাতিলের পথ বেছে নেন।

আরও পড়ুন: শিল্পা শেঠির বান্দ্রার রেস্তরাঁ বন্ধের ঘোষণা

মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর। তখনই আদালত সিদ্ধান্ত নেবে, ভবিষ্যতে এই তারকা দম্পতি বিদেশ ভ্রমণের অনুমতি পাবেন কি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *