শবনম বুবলী-newsedge4

সম্প্রতি দেশে ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। নতুন সিনেমা ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটেও অংশ নিচ্ছেন তিনি। এদিকে, মুক্তির অপেক্ষায় আছে বুবলী অভিনীত তিনটি সিনেমা। এর মধ্যে ‘পিনিক’-এ আদর আজাদের বিপরীতে, ‘সর্দার বাড়ির খেলা’য় রোশানের বিপরীতে এবং ‘শাপলা শালুক’ ছবিতে সজলের বিপরীতে দেখা যাবে তাকে।

এদিকে, আদর আজাদের সঙ্গে ফের জুটি বাঁধছেন বুবলী। এটি হবে তাদের জুটির চতুর্থ ছবি। ছবিটির নাম ‘ঢাকাইয়া দেবদাস’। পরিচালনা করবেন জাহিদ হোসেন। জানা গেছে, ছবিতে আদর আজাদকে দেখা যাবে একেবারে ভিন্ন এক রূপে। আধুনিক একজন ব্যর্থ প্রেমিক হিসেবে হাজির হবেন তিনি। অপরদিকে, বুবলী থাকছেন গল্পের কেন্দ্রীয় চরিত্রে। তার উপস্থিতিতে সিনেমাটি পাবে এক নতুন মাত্রা, দাবি পরিচালকের।

আরও পড়ুন: দুই বছর পর বড় পর্দায় ফিরছেন পরীমণি

নতুন কাজ প্রসঙ্গে বুবলী বলেন, বেশ কিছু ছবির প্রস্তাব রয়েছে আর কিছু ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়। অনেকদিন এবার যুক্তরাষ্ট্রে ছিলাম। এবার নতুন উদ্যমে ‘ঢাকাইয়া দেবদাস’ ছবির কাজ শুরু করতে যাচ্ছি। এটি খুব সুন্দর গল্পের একটি সিনেমা। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *