আশুলিয়ায় নাট্য অভিনেতা এ আর মন্টুর বাসভবনে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় মন্টুর ছোট ছেলে মেহেদী হাসান মিঠুন বিন মন্টুসহ চারজনকে আটক করা হয়। আশুলিয়ায় নাট্য অভিনেতা এ আর মন্টুর বাসভবনে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। এ সময় মন্টুর ছোট ছেলে মেহেদী হাসান মিঠুন বিন মন্টুসহ চারজনকে আটক করা হয়।
যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গভীর রাতে ওই এলাকায় কয়েক রাউন্ড ফাঁকা গুলির আওয়াজে জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। এলাকাবাসীর খবরে সমালোচিত অভিনেতা এ আর মন্টুর বাসভবনে অভিযান চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড শটগান, পিস্তলের কার্তুজ, দেশীয় অস্ত্র, প্রায় সাড়ে তিন হাজার পিস ইয়াবা, গাঁজা ও দেশীয় মদ জব্দ করা হয়।
এদিকে, বৃহস্পতিবার দিবাগত রাতে আলাদা আরেকটি অভিযানে আশুলিয়ার কামরাইল এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ তিন যুবককে আটক করা হয়। মোট আটক ৭ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মধ্যে মন্টুর ছেলে মিঠুন ছাড়াও অন্যরা হলেন রাকিবুল ইসলাম (২৩), মো. রাকিব (২২) ও মো. সোহেল রানা (২৪)।
আরও পড়ুন: সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা ও ডন দেশেই আছেন
যৌথ বাহিনী জানিয়েছে, ফাঁকা গুলির শব্দ শোনার পর অভিযান চালানো হয় এবং অভিনেতার বাসভবন থেকে উদ্ধারকৃত অস্ত্র-মাদকের পরিমাণ দেখে এলাকাবাসী অবাক হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত চলমান রয়েছে। এ আর মন্টু নাট্যজগতের একজন পরিচিত মুখ, কিন্তু সাম্প্রতিককালে তিনি বিতর্কিত হয়ে উঠেছেন।













































































































































































































































