আরিফিন শুভ-newsedge24

ঢাকার বাইরে একটি গোপন লোকেশনে চলছে অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’-এর শুটিং। পুরো ইউনিট মাসখানেক ধরে কড়া গোপনীয়তা বজায় রেখে কাজ করছিল। অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময় আরিফিন শুভর শরীরে আগুন লেগে যায়। শুটিং ইউনিটের একাধিক সূত্র জানিয়েছে, দৃশ্যে শুভর শরীরের নিচের অংশে নিয়ন্ত্রিত আগুন জ্বালানোর কথা ছিল। সব প্রস্তুতি ঠিকঠাক ছিল, কিন্তু ক্যামেরা চালু হতেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে শিখা উঁচু হয়ে ওঠে এবং শুভের পায়ে দাউ দাউ করে জ্বলে ওঠে।

প্রথমে তিনি নিজেই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্র তাপে ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তখনই ইউনিটের সদস্যরা ছুটে এসে আগুন নেভান। যদিও আগুন নিভে গেলেও শুভের পায়ে গুরুতর দগ্ধ হয়েছে।

দুর্ঘটনার পর পরিচালক সাইফ চন্দন শুটিং বন্ধ করতে চেয়েছিলেন। কিন্তু শুভ নাকি পিছু হটেননি। প্রাথমিক চিকিৎসা নিয়েই ক্যামেরার সামনে দাঁড়িয়ে সেদিনের সব শট শেষ করেন। এমনকি এখনো পায়ে ক্ষত নিয়ে নিয়মিত শুটিং করছেন তিনি।

আরও পড়ুন: অ্যাকশন সিনেমায় জুটি বাঁধছেন শুভ-মিম

‘মালিক’ সিনেমার বিপরীতে রয়েছেন বিদ্যা সিনহা মিম। আগামী ঈদুল ফিতরে মুক্তির কথা রয়েছে এই অ্যাকশনধর্মী সিনেমার।

আরিফিন শুভর এই পেশাদারিত্ব ইউনিটের সবাইকে মুগ্ধ করলেও অনেকে উদ্বিগ্ন নিরাপত্তা নিয়ে। তবে ‘মালিক’ টিম এখনো এই দুর্ঘটনা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *