অভিনয় ও ব্যবসার ব্যস্ততার মধ্যেও ভক্তদের মনে একটাই প্রশ্ন—কবে বিয়ে করছেন কেয়া পায়েল? সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে এসে অবশেষে এই প্রশ্নের জবাব দিলেন জনপ্রিয় এই অভিনেত্রী।
কেয়া পায়েল বলেন, “বিয়ে যদি করি, সবাইকে জানিয়েই করব। বিয়ে গোপনে না করে প্রকাশ্যে, সবার আশীর্বাদ নিয়ে করাটাই সবচেয়ে সুন্দর। জীবনের এত সুন্দর একটা পথচলায় আমি চাই—সবার দোয়া ও ভালোবাসা আমার সঙ্গে থাকুক।”
তিনি আরও যোগ করেন, “সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা। যে পরিবারে বিয়ে হবে, আমি চাই তারা আমাকে আপন করে নিক, আমিও তাদের আপন করে নেব। এক জীবন কাটিয়েছি মা-বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা-বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে।” তবে কবে নাগাদ বিয়ে—এ প্রশ্নে কেয়া হেসে বলেন, “সময় বলে দিতে পারব না। এটা পুরোপুরি সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিয়েছি। যখন সময় হবে, তখনই হবে।”
আরও পড়ুন: তানজিন তিশার বিরুদ্ধে আবার অর্থ আত্মসাতের অভিযোগ
কেয়া বর্তমানে একাধিক নাটক-সিনেমা ও বিজ্ঞাপনে কাজ করছেন। পাশাপাশি নিজের ব্যবসাও সামলাচ্ছেন। ভক্তরা এখন অপেক্ষায়—কবে সেই ‘জানিয়ে বিয়ে’র দিন আসবে!













































































































































































































































