বলিউড সেনসেশন নোরা ফাতেহি কাতারের পর এবার কানাডায় ফিফা ফুটবল বিশ্বকাপের বিশ্বমঞ্চে আবারও পারফর্ম করতে যাচ্ছেন। আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য চূড়ান্ত হয়েছেন তিনি।
আগামী ১২ জুন কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিতব্য এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে নোরা ফাতেহি তার নাচ ও গানের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তুলবেন। এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা — তিনটি দেশে পৃথক তিনটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে ফিফা।
কানাডার অনুষ্ঠানে নোরা ফাতেহির সঙ্গে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে ও এলিয়ানার মতো আন্তর্জাতিক তারকারা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী মঞ্চে থাকবেন কেটি পেরি, লিসা ও টাইলারের মতো শিল্পীরা।
উল্লেখ্য, ২০২২ সালে কাতার বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে ‘লাইট দ্য স্কাই’ গানে নোরার পারফরম্যান্স বিশ্বজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।













































































































































































































































