অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। উৎসবের শেষ পর্যায়ে এসে রাজকীয় উপস্থিতিতে সবাইকে মুগ্ধ করেছেন সাবেক বিশ্বসুন্দরী।
দুই দশকেরও বেশি সময় ধরে কান উৎসবের অন্যতম আকর্ষণ ঐশ্বরিয়া এবারও নিজের অনন্য স্টাইলে সাড়া ফেলেছেন। ৫২ বছর বয়সেও তিনি যে এখনও লাল গালিচার রানি, তা আবারও প্রমাণ করলেন।
এবারের লুকে তাঁর পরনে ছিল ডিজাইনার অমিত আগরওয়ালের তৈরি উজ্জ্বল নীল রঙের স্ট্রাকচার্ড গাউন। পোশাকে ছিল নিখুঁত কারুকাজ, ঝলমলে শিমারি ও কুইল ডিটেইলিং। মারমেইড কাটের গাউনের সঙ্গে ডিপ নেকলাইন এবং অ্যাসিমেট্রিক স্যাফায়ার ও ডায়মন্ডের স্টেটমেন্ট নেকপিস তাঁকে অত্যন্ত অভিজাত ও মোহনীয় করে তুলেছিল। হাতে হালকা শিফনের স্টোল, খোলা চুল ও মিনিমাল মেকআপে তাঁর লুক ছিল পরিণত, আত্মবিশ্বাসী ও আকর্ষণীয়।
গত বছরের সমালোচিত ফ্যাশনের পর এবার ঐশ্বরিয়া যেন নতুন করে নিজের স্টাইল স্টেটমেন্ট উপস্থাপন করলেন। লাল গালিচায় হৃদয়চিহ্নের ভঙ্গিতে পোজ দিয়ে ভক্তদের মন জয় করেছেন তিনি।














































































































































































































































2 comments on “কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার রাজকীয় উপস্থিতি”