বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি মনে করেন, প্রেমের তীব্র আবেগ একসময় ফিকে হয়ে যেতে পারে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্ব চিরকাল টিকে থাকে। সম্পর্ক টিকিয়ে রাখতে বন্ধুত্বের বন্ধন অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তৃপ্তি বলেন, “জীবন সোজা লাইনে চলে না। চড়াই-উতরাই সামলাতে গেলে পাশে একজন সত্যিকারের বন্ধুর প্রয়োজন। শুধু ভালো সময়ে নয়, খারাপ সময়েও সমানভাবে পাশে থাকাটাই আসল পরীক্ষা।”
তিনি আরও বলেন, আজকের দিনে এমন মনের মানুষ পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। প্রেম ক্ষণস্থায়ী হতে পারে, কিন্তু বন্ধুত্ব থেকে যায়।
তৃপ্তির এই বক্তব্যের সঙ্গে সুর মিলিয়েছেন বলিউডের সিনিয়র অভিনেত্রী মাধুরী দীক্ষিতও। দু’জনকে একসঙ্গে দেখা যাবে একটি আসন্ন ওটিটি ছবিতে।














































































































































































































































1 comment on “প্রেম ক্ষণস্থায়ী হতে পারে, বন্ধুত্ব চিরস্থায়ী: তৃপ্তি দিমরি”