শবনম বুবলী-newsedge24

অভিনেত্রী শবনম বুবলী ও অপু বিশ্বাসের মধ্যে ফেসবুক পোস্ট নিয়ে একটি ভার্চুয়াল সংঘাত শুরু হয়েছে। শুক্রবার দুপুরে বুবলী নিজের ফেসবুক প্রোফাইলে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, “যখন মানুষ তোমার কাজ নকল করতে শুরু করে, তখনই বুঝে নিও—তারা তোমার প্রতিভায় ঈর্ষান্বিত। তাই উপেক্ষা করো, আর নিজের সময়টা উপভোগ করো।” এই ক্যাপশনকে অপু বিশ্বাসের প্রতি লক্ষ্য করে লেখা মনে করেছে নেটিজেনরা।

গত মঙ্গলবার বুবলী শাকিব খান ও তাদের ছেলে শেহজাদ খানের একান্ত পরিবারী মুহূর্তের স্থিরচিত্র পোস্ট করে ক্যাপশনে লেখেন, “পরিবার—যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না।” এর কয়েক ঘণ্টা পর অপু বিশ্বাস তাদের ছেলে আব্রাহাম খান ও শাকিব খানের স্থিরচিত্র পোস্ট করে বুবলীকে খোঁচা দিয়ে লেখেন, “বাবা এমন একটি শব্দ, যার সঙ্গে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তাও বাবা–ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *