রাফিয়াথ রশিদ মিথিলা-newsedge4

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা সম্প্রতি এক পডকাস্টে তার বিচ্ছেদের পরবর্তী সময়ের অভিজ্ঞতা এবং সিঙ্গেল মাদার হিসেবে জীবনের চ্যালেঞ্জ নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, বিচ্ছেদের পর প্রাথমিক সময়ে তিনি রীতিমতো একজন সিঙ্গেল মাদারে পরিণত হন, যা তার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল।

মিথিলা বলেন, তার মেয়ে আইরা কখনো তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়নি। তিনি এবং তার সাবেক স্বামী তাহসান খান দু’জনেই আইরার দেখভালে সমানভাবে অংশ নেন। “আইরার বাবার সঙ্গে ওর খুব ভালো সম্পর্ক। ও প্রায়ই বাবার সঙ্গে বেড়াতে যায়, বাইরে সময় কাটায়, এমনকি কখনো কখনো থাকতেও যায়। এর মানে এই নয় যে শুধু আমিই আছি, ওর বাবাও অনেকটাই আইরার সঙ্গে আছে। সেদিক থেকে আইরা বাবার ভালোবাসা মিস করেনি। আমরা এখনো কো-প্যারেন্টিং করে যাচ্ছি,” বলেন মিথিলা।

আরও পড়ুন: পিয়া জান্নাতুলের ‘রংবাজার’ মুক্তি পাচ্ছে দুর্গাপূজায়

মিথিলা জানান, বিচ্ছেদের সময় আইরার বয়স ছিল মাত্র এক থেকে দেড় বছর, যা তাকে বিশেষভাবে কঠিন পরিস্থিতির মুখোমুখি করেছিল। তিনি বলেন, “একজন সিঙ্গেল মাদার হিসেবে সবচেয়ে কঠিন ছিল পাবলিসিটি, সমাজ, ফ্যামিলি, সবকিছু হ্যান্ডেল করা। কীভাবে এসব পরিস্থিতি মোকাবিলা করবো, তা ভাবতে হতো। এটা ছিল খুবই চ্যালেঞ্জিং ও কঠিন সময়।”

মিথিলার মতে, মাতৃত্ব একটি সহজ বিষয় নয়। তিনি তার মেয়ের জন্য সবসময় সর্বোত্তম চেষ্টা করেছেন এবং সমাজের বিভিন্ন চাপের মধ্যেও নিজেকে মানিয়ে নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *