বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান দীর্ঘ ২৭ বছর পর আবার পর্দায় গান গাইতে প্রস্তুত। ১৯৯৮ সালে ‘গুলাম’ ছবির জনপ্রিয় গান ‘আতি কেয়া খাণ্ডালা’র পর এই প্রথম তিনি কণ্ঠ দেবেন একটি নতুন কমেডি ছবির জন্য। এ প্রসঙ্গে আমির বলেন, “যখন আমি ‘আতি কেয়া খাণ্ডালা’ গেয়েছিলাম, তখন অতটা প্রস্তুত ছিলাম না। তবে, ভাগ্যবান ছিলাম যে শ্রোতারা গানটি পছন্দ করেছিলেন। এবার বেশ কয়েক বছর ধরে গায়ক হওয়ার জন্য সঠিকভাবে প্রশিক্ষণ নিচ্ছি।”
আমির খান জানান, তিনি যে ছবির জন্য গান গাইছেন, তা বাসু চ্যাটার্জি ও হৃষিকেশ মুখার্জি ঘরানার একটি কমেডি ছবি। তিনি বলেন, “এই ধরনের ছবি আমরা তৈরি করতে ভুলে গেছি।” এই ঘরানার ছবি সাধারণত হালকা-পাতলা হাস্যরস, সামাজিক বার্তা ও মানবিক সম্পর্কের গল্পের জন্য বিখ্যাত। আমিরের এই ছবিটি দর্শকদের মধ্যে সেই ক্লাসিক বলিউডের স্বাদ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছে।
আরও পড়ুন: “সিতারে জমিন পর” আমির খানের দারুন প্রত্যাবর্তন
আমির খান তার পারফেকশনিস্ট স্বভাবের জন্য বিখ্যাত। এবার গানের জন্য তিনি দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ নিয়েছেন। ‘আতি কেয়া খাণ্ডালা’ গানটি তার স্বাভাবিক কণ্ঠে গাওয়া হলেও এবার তিনি আরও পরিশীলিতভাবে নিজেকে উপস্থাপন করতে চান।













































































































































































































































