তাসনুভা তিশা কান্নায় ভেঙে পড়লেন -newsedge24

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে শোক প্রকাশ করেছেন এবং কান্নায় ভেঙে পড়েছেন। তিনি জানিয়েছেন, তিনি তার মেয়েকে মাইলস্টোন স্কুলে ভর্তি করানোর পরিকল্পনা করেছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে আবেগতাড়িত তাসনুভা তিশা বলেন, “আপনারা যদি বাসায় থাকেন, ওয়ার্কিং স্পেসে থাকেন, বা যেখানেই থাকেন, চেষ্টা করবেন উত্তরার হাসপাতালগুলোতে আসতে, যেখানে মাইলস্টোন স্কুলের ছোট ছোট বাচ্চাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমার মনে হচ্ছে, এরা আমার নিজের সন্তান।

আরও পড়ুন: তৌকির ইসলাম সাগরের জানাজা ও দাফন সম্পন্ন

দোয়া করবেন, আল্লাহ যেন এই বাচ্চাদের জন্য সব ঠিক রাখেন। এই বাচ্চারা অনেক কষ্ট পাচ্ছে। আমি ভাবছিলাম আমার মেয়েকে মাইলস্টোনে ভর্তি করাব, এখন এটা ভেবে আমার কলিজা কাঁপছে। আমি এখন একটা নাটকের শুটিংয়ে আছি, বসে বসে একটার পর একটা নিউজ দেখছি। আমার নিজের বাচ্চা আছে, আমি এটা অনুভব করতে পারি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *