পপ তারকা জেনিফার লোপেজের লাইভ কনসার্টে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। গত ২৫ জুলাই রাতে পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে এক জমকালো কনসার্টে পারফর্ম করার সময় তাঁর স্কার্ট হঠাৎ খুলে যায়। এই ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হয়ে যায়।
অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় বিব্রত হলেও জেনিফার লোপেজ পেশাদারিত্বের সঙ্গে নিজেকে সামলে নেন। তিনি নাচ থামাননি এবং পারফরম্যান্স অব্যাহত রাখেন। পাশে থাকা একজন সহশিল্পী দ্রুত এগিয়ে এসে তাঁর স্কার্ট পুনরায় পরিয়ে দেন, যা দর্শকদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
আরও পড়ুন: জাস্টিন বিবার তাঁর ঋণ পরিশোধ করতে পারছেন না
এই ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা লোপেজের সাহস ও পেশাদার মনোভাবের ভূয়সী প্রশংসা করছেন। একজন ভক্ত লিখেছেন, “জে.লো-এর মতো এতটা আত্মবিশ্বাস ও দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া সত্যিই অসাধারণ।”













































































































































































































































