শেহনাজ গিল-newsedge4

বিগ বস ১৩ খ্যাত অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। জানা গেছে, তিনি লো-ব্লাড প্রেসারসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন, যার কারণে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে গ্লুকোজ ড্রিপের মাধ্যমে চিকিৎসাধীন রয়েছেন।

শেহনাজের স্বাস্থ্যের আপডেট সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেতা ও বিগ বস ১৮ বিজয়ী করণ বীর মেহরা। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে শেহনাজকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে এবং তার হাতে আইভি ড্রিপ সংযুক্ত অবস্থায় দেখা যায়। করণ ভক্তদের উদ্দেশে বলেন, “আপনাদের প্রার্থনা দরকার যাতে এই প্রাণচঞ্চল মেয়েটি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসে।” ভিডিওতে শেহনাজ হাসতে হাসতে বলেন, “আমি শিগগিরই সুস্থ হয়ে উঠব এবং করণের সঙ্গে পার্টি করব।”

শেহনাজ গিল নিজেও ইনস্টাগ্রাম স্টোরিতে স্বাস্থ্য আপডেট দিয়ে বলেন, “ড্রিপ লাগানো আছে, তবে স্ট্রেস আছে… আমি কি মোটা লাগছি?” তার বন্ধুরা হালকা মেজাজে উত্তর দেন, “ড্রিপ লাগানো, তবু স্ট্রেস? হ্যাঁ, একটু মোটা লাগছো।” এমনকি অসুস্থ অবস্থাতেও শেহনাজের হাস্যরস অটুট থাকায় ভক্তরা তার প্রশংসা করছেন।

আরও পড়ুন: অপ্রত্যাশিত ঘটনায় বিব্রত জেনিফার লোপেজ

এর আগেও ২০২৩ সালে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমার প্রচারণার সময় শেহনাজ গুরুতর খাদ্যে বিষক্রিয়ার কারণে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন তিনি ইনস্টাগ্রাম লাইভে ভক্তদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেছিলেন।

পাঞ্জাবি বিনোদন জগতে খ্যাতি অর্জনের পর শেহনাজ গিল বিগ বস ১৩-এ অংশ নিয়ে দেশব্যাপী জনপ্রিয়তা পান। তিনি সলমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’-এ বলিউডে অভিষেক করেন এবং ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমায় অভিনয় করে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়ান। সম্প্রতি তিনি রাজকুমার রাওয়ের সঙ্গে ‘সজনা ভে সজনা’ গানে হাজির হয়েছেন। আগামী সেপ্টেম্বরে তার প্রযোজিত পাঞ্জাবি সিনেমা ‘ইক কুদি’ মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *