সাদিকা-পারভীন-পপি-newsedge24

দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকা চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি আবারও বড় পর্দায় ফিরছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে আড়াল ভেঙে প্রকাশ্যে আসা এই অভিনেত্রী প্রথমে প্রযোজক হিসেবে ফেরার ঘোষণা দিলেও, এবার তার অভিনীত শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’ মুক্তির মাধ্যমে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। আগামী ১৭ অক্টোবর দেশজুড়ে মুক্তি পাচ্ছে এই সিনেমা, যা নিশ্চিত করেছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

সাদেক সিদ্দিকী বলেন, “বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পরিস্থিতির কারণে পিছিয়ে যেতে হয়েছিল। এবার মুক্তি চূড়ান্ত।” তিনি আরও জানান, “অনেক আগেই সিনেমাটির মুক্তির অনুমতি পাওয়া গিয়েছিল। পপির সঙ্গে প্রচারণার পরিকল্পনা থাকলেও তার সঙ্গে যোগাযোগ না থাকায় এখন একাই সবকিছু করতে হচ্ছে। পপি নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছেন।”

‘ডাইরেক্ট অ্যাটাক’ সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত। এতে পপি একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন, তার সহশিল্পী আমিন খান। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে এফডিসিতে আইটেম গানের শুটিং দিয়ে সিনেমাটির কাজ শুরু হয়। শুটিং শেষ করেই আড়ালে চলে যান পপি।

আরও পড়ুন: নির্মাতাদের কাছে ক্ষমা চাইলেন পপি

আনন্দবাজার মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মিত সিনেমাটিতে পপি ও আমিন খান ছাড়াও অভিনয় করেছেন মামনুন হাসান ইমন, আনিক রহমান অভি, শিরিন শিলাসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *