কপিল শর্মার ক্যাফেতে ফের হামলা -newsedge4

কানাডায় ভারতীয় জনপ্রিয় কৌতুক অভিনেতা কপিল শর্মার ক্যাফে ‘ক্যাপস ক্যাফে’তে গত চার মাসে তৃতীয়বার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। লরেন্স বিষ্ণোই গ্যাং এই হামলার দায় স্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছে, যাতে তারা সাধারণ জনগণকে সতর্ক করে বিরোধীদের থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে। কিন্তু এই ঘটনায় কেউ আহত হয়নি।

গত ১৫ অক্টোবর রাতে গুলিবর্ষণের ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যাতে গাড়ির ভেতর থেকে একজন ব্যক্তি জানালা দিয়ে হাত বের করে হ্যান্ডগান থেকে কমপক্ষে তিন রাউন্ড গুলি ছোড়ে।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য ধিলন এবং সিধুর পোস্টে বলা হয়েছে, “আমি কুলদীপ সিধু এবং গোল্ডি ধিলন (ক্যাপস ক্যাফেতে) সংঘটিত তিনটি গুলিবর্ষণের দায় স্বীকার করছি। তবে সাধারণ জনগণের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। যাদের সাথে আমাদের বিরোধ আছে তাদের থেকে দূরে থাকা উচিত। যারা অবৈধ কাজে লিপ্ত এবং মানুষকে বেতন দেয় না তাদেরও সতর্ক থাকা উচিত।”

আরও পড়ুন: আদালতের নির্দেশে শিল্পা শেট্টির বিদেশ ভ্রমণ বাতিল

কপিল শর্মা মাস চারেক আগে কানাডায় এই ক্যাফে ব্যবসা শুরু করেন, কিন্তু এরপর একের পর এক হামলার মুখে পড়ছেন। প্রথম আক্রমণ ঘটে ৯ জুলাই, দ্বিতীয়টি ৮ অগাস্ট এবং তৃতীয়টি ১৫ অক্টোবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *