নিশো -পূজা চেরি-সিনেমা-‘দম’-newsedge4

আগামী বছরের ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে রেদওয়ান রনি পরিচালিত নতুন সিনেমা ‘দম’। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো, এবং তার নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন পূজা চেরি। প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে। সিনেমাটির শুটিং শুরু হবে অক্টোবরের শেষদিকে কাজাখস্তানে।

পরিচালক রেদওয়ান রনি জানান, “‘দম’ সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত একটি সারভাইভাল ঘরানার গল্প।” নিশো এই প্রকল্পে যুক্ত হওয়ার সময় বলেছিলেন, “এই সিনেমার পারফরম্যান্সে অনেক চ্যালেঞ্জ রয়েছে, যা আমাকে উৎসাহিত করেছে। এ ধরনের গল্প দেশে আগে দেখিনি।”

‘দম’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। তিনি বলেন, “ছবির গল্প অসাধারণ ও চ্যালেঞ্জিং। এ ধরনের গল্পে আগে কাজ হয়নি। দর্শকরাও চমকে যাবেন বলে আমার বিশ্বাস।”

আলফা আই প্রযোজিত এই সিনেমা ঈদের বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করছেন নির্মাতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *