সুখবর দিলেন জয়া আহসান-newsedge24

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত এবং পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে আলোচিত জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ‘পুতুলনাচের ইতিকথা’ এবার ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাচ্ছে। একইসঙ্গে দেশের ওটিটি বঙ্গে এসেছে তার সিনেমা ‘ফেরেশতে’।

প্রখ্যাত সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন সুমন মুখার্জি। গত ১ আগস্ট পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর এবার আগামী ১৪ নভেম্বর থেকে হইচইতে দেখা যাবে ছবিটি। এই সিনেমায় কুসুম চরিত্রে অভিনয় করেছেন জয়া। তার সঙ্গে শশী ও কুমুদের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন যথাক্রমে ওপার বাংলার আবীর চ্যাটার্জি ও পরমব্রত চ্যাটার্জি।

আরও পড়ুন: ‘নীলচক্র’ এবার ওটিটিতে মুক্তি পাচ্ছে

এদিকে, এরই মধ্যে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গে মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘ফেরেশতে’।

দুই বাংলা মিলিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৫টি সিনেমা মুক্তি পেয়েছে এ তারকার। ছবিগুলোতে ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে উপস্থাপনা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *