বাহুবলী’ ও ‘আরআরআর’ খ্যাত নির্মাতা এসএস রাজামৌলীর আসন্ন ছবি ‘বারাণসী’ (পূর্বে SSMB29 নামে পরিচিত) নিয়ে উত্তেজনা তুঙ্গে। ছবিটির বাজেট প্রায় ১৩০০ কোটি টাকা বলে জানা গেছে, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ ব্যয়বহুল প্রজেক্টের তালিকায় শীর্ষে রাখবে। প্রধান চরিত্রে অভিনয় করছেন তেলুগু সুপারস্টার মহেশ বাবু।
তবে তিনি এই ছবির জন্য কোনো ফিক্সড পারিশ্রমিক নিচ্ছেন না। পরিবর্তে প্রফিট শেয়ারিং মডেলে চুক্তিবদ্ধ হয়েছেন—ছবির লাভের ৪০ শতাংশ পাবেন তিনি। এতে অ্যাডভান্সও পাবেন মহেশ, কিন্তু মূল আয় নির্ভর করবে ছবির বক্স অফিস সাফল্যের উপর।
মহেশ বাবুর বিপরীতে অভিনয় করছেন বলিউড ও হলিউড তারকা প্রিয়াংকা চোপড়া জোনাস। তার পারিশ্রমিক ৩০ কোটি টাকা বলে একাধিক সূত্রে খবর। ভিলেনের চরিত্রে দেখা যাবে মালায়ালম তারকা প্রিত্বিরাজ সুকুমারনকে।
ছবিটি একটি গ্লোবাল অ্যাডভেঞ্চার থিমের এপিক ফ্যান্টাসি সাই-ফাই অ্যাকশন ফিল্ম। গল্পে টাইম ট্রাভেল ও ভারতীয় মিথোলজির উপাদান থাকবে। শুটিং শুরু হয়েছে ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে—হায়দরাবাদ, ওড়িশা, কেনিয়াসহ বিভিন্ন লোকেশনে চলছে কাজ। ছবিটি ২০২৭ সালে মুক্তি পাবে।
আরও পড়ুন: বিশ্বসেরা স্টাইলিশদের তালিকায় স্থান পেলেন শাহরুখ খান
প্রিয়াংকা চোপড়া নিজেও ছবির বিশাল বাজেটের কথা স্বীকার করেছেন। এই প্রজেক্ট রাজামৌলীর ক্যারিয়ারের সবচেয়ে উচ্চাভিলাষী কাজ হিসেবে বিবেচিত হচ্ছে।













































































































































































































































