জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শিন্ডে তার বিরুদ্ধে ওঠা তীব্র সমালোচনার জবাব দিয়েছেন। ২০১৬ সালে টেলিভিশন সিরিজ ‘ভাবিজি ঘর পর হ্যায়!’-এর প্রযোজকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ যে মিথ্যা ছিল, তা প্রকাশ্যে স্বীকার করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়ে শিল্পা নিজের অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, “আমি জানি আমি যা করেছি তা সঠিক ছিল। আমি সেই মিথ্যা নিয়ে আর বাঁচতে পারছিলাম না। কোনো একদিন তো আমাকে এটা বলতেই হতো।”
তিনি আরও বলেন, “অনেকে পুরো পডকাস্ট না দেখে শুধু একটি ক্লিপ দেখে আমাকে বিচার করছেন। যারা আমাকে বুঝেছেন, তাদের ধন্যবাদ। আমি নিজের বিবেকের কাছে নির্দোষ প্রমাণ করতে চেয়েছি।”
শিল্পা শিন্ডে জানান, তখন তিনি শো ছেড়ে দিয়েছিলেন এবং অনেক কিছু মেনে নিয়েছিলেন। পরবর্তীতে এক ব্যক্তির গল্প শুনে তিনি সত্য বলার সিদ্ধান্ত নেন। তিনি অর্থের জন্য এটা করেননি বলেও স্পষ্ট করেন।













































































































































































































































