সালমান-খান-আনমোল-বিষ্ণোই-newsedge24

বলিউড সুপারস্টার সালমান খানকে আবারও হত্যার হুমকি দেয়া হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর অডিও বার্তা। শুধু সালমান নন, তার সঙ্গে কাজ করা বলিউড তারকাদেরও খুনের হুঁশিয়ারি দেয়া হয়েছে। এমনকি সালমানের পরিবারের সদস্যদেরও রেহাই না দেয়ার হুমকি দেয়া হয়েছে।

ভাইরাল এ অডিও বার্তায় দাবি করা হয়, সালমান খানের সঙ্গে কাজ করলে পরিণতি হবে ভয়াবহ। গ্যাংয়ের নির্দেশ অমান্য করায় টাইগার শ্রফকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও দাবি করা হয়। সালমান খানকে আগেই ক্ষমা চাইতে বলা হয়েছিল, এমনকি তার পরিবারের সদস্যদেরও হুমকি দেয়া হয় ওই বার্তায়। সালমানকে ঘিরে এই হুমকির মধ্যেই মুম্বাইয়ের জুহুতে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা সামনে আসে।

আরও পড়ুন: টাইগার শ্রফকে হত্যা চেষ্টা, তিনজন গ্রেপ্তার

মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি গুলি চালায় বলে প্রতিবেদনে বলা হয়েছে। অল্পের জন্য রক্ষা পান টাইগার, আহত হন তার গাড়িচালক। এরইমধ্যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। সালমান খানের সঙ্গে বিষ্ণোই সম্প্রদায়ের বিরোধের সূত্রপাত ১৯৯৮ সালে, কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগকে কেন্দ্র করে। এরপর থেকেই তাকে একাধিকবার হত্যার হুমকি দিয়েছে লরেন্স বিষ্ণোই গ্যাং। ২০২৪ সালে সালমানের ঘনিষ্ঠ সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের পরও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *