যাহের আলভী-newsedge24

বাংলাদেশি টেলিভিশন চ্যানেলগুলোতে পাকিস্তানি সিরিয়াল আমদানি ও সম্প্রচারের খবরে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা যাহের আলভী। শুক্রবার (২৩ মে) ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেসব চ্যানেল পাকিস্তানি নাটক সম্প্রচার করবে, সেসব চ্যানেলে তিনি আর কোনো নাটকে অভিনয় করবেন না।

যাহের আলভী তার পোস্টে লিখেছেন, “আমি যাহের আলভী লাউড এবং ক্লিয়ারলি বলছি, যে সকল বাংলাদেশি চ্যানেল পাকিস্তানি নাটক আমদানি ও সম্প্রচার করবে, সে চ্যানেলে আমার নাটক যাবে না। আমি সেই সকল চ্যানেলের কোনো নাটকে সজ্ঞানে অভিনয় করবো না। কারণ দেশের শিল্পী, টেকনিশিয়ানরা বেকার সময় পার করছে। এর মধ্যে বিদেশি সিরিয়াল মেনে নেয়া যায় না।”

বাংলাদেশের টেলিভিশন শিল্পে স্থানীয় শিল্পী ও কলাকুশলীদের কাজের সুযোগ কমে যাওয়ার প্রেক্ষাপটে বিদেশি, বিশেষ করে পাকিস্তানি সিরিয়াল আমদানির খবর শিল্পীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *