নোবেল -newsedge4

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের এবারের ঈদ কেটেছে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে। ধর্ষণ ও নির্যাতনের মামলায় গত ১৯ মে থেকে তিনি কারাগারে রয়েছেন। ঈদের দিন শনিবার (৭ জুন ২০২৫) বেলা সাড়ে ৩টায় কারাগারের ভেতরের মাঠে বন্দীদের জন্য আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নোবেল গান পরিবেশন করেন। তাঁর গানে বন্দীরা আবেগ-উচ্ছ্বাসে মেতে ওঠেন এবং এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

অনুষ্ঠানে নোবেল আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি কেন এত অচেনা হলে’, জেমসের ‘ভিগি ভিগি’, এবং নিজের ‘অভিনয়’সহ একাধিক জনপ্রিয় গান গেয়ে শোনান। মাঠজুড়ে হাজারো বন্দী তার সঙ্গে গলা মিলিয়ে গান গান এবং মুগ্ধতায় মেতে ওঠেন। অন্যান্য বন্দীরাও গান শুনে আনন্দ উপভোগ করেন।

উল্লেখ্য, একজন নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করার অভিযোগে নোবেলকে গত ১৯ মে দিবাগত রাতে ডেমরা থানা পুলিশ গ্রেপ্তার করে। ওই দিন বিকেলে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। নোবেলের আইনজীবী অভিযোগকারীকে তার স্ত্রী বলে দাবি করলেও, বিয়ের কোনো প্রমাণপত্র আদালতে উপস্থাপন করতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *