Tanha Moumasi-তানহা মৌমাছি-newsedge24

ঢালিউড সিনেমার এ প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা তানহা মৌমাছি দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তিনি শিল্পপতি রেহান খান রাজীবের একমাত্র ছেলের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করতে প্রস্তুত। বিয়ের সিদ্ধান্ত গত ২৪ মে ২০২৫-এ দুই পরিবারের সম্মতিতে চূড়ান্ত হয়। তানহা নিশ্চিত করেছেন, চলতি মাসে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে রাজকীয় আয়োজনে তাঁর বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হবে।

তানহা মৌমাছি গণমাধ্যমকে বলেন, “পরিবারের পছন্দে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু ঠিক থাকলে পারিবারিক আয়োজনে চলতি মাসেই দুই পরিবার ও কাছের মানুষদের নিয়ে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।”

তানহা মৌমাছি ‘কী দারুণ দেখতে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন। এছাড়া তিনি ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *