‘নীলপদ্ম’-newsedge24

জাপানের ‘টোকিও লিফট অব ফেস্টিভ্যাল-২০২৫’-এ সেরা পূর্ণদৈর্ঘ্য ছবির পুরস্কার জিতেছে বাংলাদেশের নির্মাতা তৌফিক এলাহীর ছবি ‘নীলপদ্ম’। দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত এই ছবি আন্তর্জাতিক মঞ্চে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

নির্মাতা তৌফিক এলাহী গণমাধ্যমকে বলেন, “‘নীলপদ্ম’ আমার গবেষণাধর্মী নির্মাণ। টোকিও লিফট অব ফেস্টিভ্যালে ছবিটি সিলেকশনে ছিল। জুরিরা সিনেমাটিকে বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করে মূল্যায়ন করেছেন। অনেক সিনেমার মধ্যে এটি সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হবে, তা ভাবিনি। এই সম্মান শুধু আমার একার নয়, ছবির সঙ্গে যুক্ত সব শিল্পী ও কলাকুশলীদের।”

ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রুনা খান। তাঁর সঙ্গে রয়েছেন রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী প্রমুখ। ‘নীলপদ্ম’ এর আগে নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার এবং ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। বর্তমানে এটি ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনে স্ট্রিমিং হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *