Superman-সুপারম্যান-newsedge24

বিশ্বজুড়ে সুপারম্যান ভক্তদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১১ জুলাই ২০২৫-এ মুক্তি পাচ্ছে জেমস গান পরিচালিত নতুন সুপারম্যান সিনেমা। বাংলাদেশের দর্শকদের জন্য সুখবর হলো, ছবিটি আন্তর্জাতিক মুক্তির দিনেই স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় প্রদর্শিত হবে। এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এটি ডিসি ইউনিভার্সের (ডিসিইউ) প্রথম সিনেমা হিসেবে চিহ্নিত, যা ডিসি স্টুডিওজের ‘চ্যাপ্টার ওয়ান: গডস অ্যান্ড মনস্টার্স’-এর প্রথম প্রকল্প।

সুপারম্যান সিনেমার পরিচালক ও চিত্রনাট্যকার জেমস গান, যিনি ডিসি স্টুডিওজের সহ-সিইও এবং ‘গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি’ ও ‘দ্য সুইসাইড স্কোয়াড’-এর মতো সফল চলচ্চিত্রের জন্য পরিচিত। প্রধান চরিত্র ডেভিড কোরেনসোয়েট,রাচেল ব্রোসনাহান এবং নিকোলাস হোল্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *