ডরাই’ সিনেমার মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্র জগতে প্রথম পা রাখা সুনেরাহ বিনতে কামাল জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে দর্শকদের নজর কেড়েছিলেন। এরপর একাধিক সিনেমায় তার অভিনয় প্রশংসা কুড়িয়েছে। ২০২৫ সালের রোজার ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায় আফরান নিশো ও তমা মির্জার সঙ্গে তার চরিত্রটি ব্যাপক আলোচনায় আসে। এরপর কোরবানির ঈদে তানিম নূর পরিচালিত ‘উৎসব’ সিনেমায় ছোট কিন্তু প্রভাবশালী চরিত্রে দর্শকদের মন জয় করেছেন তিনি।
পরপর দুই ঈদে সিনেমা মুক্তির পর এবার সুনেরাহ নতুন মিশনে। তিনি একটি নতুন সিনেমার শুটিং শুরু করেছেন, যা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করে নির্মিত হচ্ছে। এই প্রকল্পে বেশিরভাগ কলাকুশলী বিদেশি। সুনেরাহ বলেন, “আমার কাছে গল্প ও চরিত্রটাই মুখ্য। এবারের টিম দারুণ, শুটিং ভালোভাবে এগিয়ে যাচ্ছে। উৎসবকে টার্গেট করে এটি নির্মিত হচ্ছে, তবে বিস্তারিত বলা নিষেধ। আনুষ্ঠানিক ঘোষণা আসবে।”
আরও পড়ুন: ওয়েব ফিল্মে প্রথমবারের মতো জুটি বাধছেন প্রীতম-জেফার
সিনেমার পাশাপাশি সুনেরাহ বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন, বিশেষ করে আরশ খানের সঙ্গে জুটি বেঁধে। তিনি জানান, ভিন্নধর্মী নাটক ও সিনেমায় কাজ করতে আগ্রহী। “আমি সবসময় চ্যালেঞ্জিং ও বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে চাই,” বলেন এই অভিনেত্রী। সুনেরাহর এই নতুন প্রকল্প এবং তার বহুমুখী অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ তুঙ্গে।













































































































































































































































