রশ্মিকা মান্দানা-newsedge24

বলিউড অভিনেত্রী রশ্মিকা মান্দানা সম্প্রতি সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ ছবির রণবীর কাপুর অভিনীত রণবিজয় চরিত্রের মতো কাউকে ভালোবাসতে ও বিয়ে করতে চান বলে মন্তব্য করেছেন। বারখা দত্তের টক শো ‘উই দ্য উইমেন’-এ রশ্মিকা বলেন, “আমি বিশ্বাস করি, ভালোবাসা যে কাউকে বদলে দিতে পারে। আমি যদি রণবিজয়ের মতো কাউকে ভালোবাসতাম, তবে আমি তাকে বদলে দিতাম।” তিনি আরও বলেন, “যদি তুমি কাউকে ভালোবাসো এবং সে তোমাকে ভালোবাসে, তবে পরিবর্তন আসবেই।”

আরও পড়ুন: হলিউড ‘ওয়াক অব ফেম’-এ হাটবেন দীপিকা পাড়ুকোন

বারখা দত্ত যখন প্রশ্ন করেন, “আপনি কি সত্যিই মনে করেন মানুষকে বদলানো যায়? এটা কি শিশুসুলভ রোমান্টিক ধারণা নয়?” রশ্মিকা জবাবে বলেন, “আমি এটা বলেছি কারণ, যখন তুমি কারো সঙ্গে ছোটবেলা থেকে বড় হও, তখন তোমার ব্যক্তিত্ব গঠন হয়। তুমি এখনো জানতে চাও কী পছন্দ করো বা কী পছন্দ করো না। একসঙ্গে বড় হলে, এক দশক আগে তোমার সঙ্গী বা বন্ধু যেমন ছিল, আজ তার সঙ্গে তুলনা করলে তুমি বুঝতে পারবে কতটা পরিবর্তন হয়েছে। আমি হয়তো এমন অলৌকিক সম্পর্কের কথা বলছি।”

তথ্যসুত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

2 comments on “রশ্মিকা মান্দানা কেমন পুরুষকে ভালোবাসতে ও বিয়ে করতে চান”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *