newsedge24

বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। তার বিরুদ্ধে জাল ভারতীয় পরিচয়পত্র ব্যবহার করে অবৈধভাবে বসবাস ও সম্পত্তি ক্রয়ের অভিযোগ উঠেছে। শান্তা পালকে ২৮ জুলাই ২০২৫ তারিখে দক্ষিণ কলকাতার যাদবপুরের বিক্রমগড় এলাকার একটি ফ্ল্যাট থেকে পার্ক স্ট্রিট থানার আওতায় গ্রেপ্তার হন। তিনি ভুয়া ভারতীয় ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ও রেশন কার্ড ব্যবহার করে কলকাতায় অবৈধভাবে বসবাস করছিলেন। তিনি ২০২৩ সালে ট্যুরিস্ট ভিসায় ভারতে প্রবেশ করেন, কিন্তু ভিসা ও তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার পর তা নবায়ন করেননি।

পুলিশ তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট, বাংলাদেশের রিজেন্ট এয়ারওয়েজের কর্মী পরিচয়পত্র, ঢাকার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, দুটি আধার কার্ড (একটি বর্ধমানের ও অন্যটি কলকাতার ঠিকানায়), ভোটার কার্ড এবং রেশন কার্ড উদ্ধার করেছে।

শান্তা পাল বাংলাদেশের মডেল, অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তিনি বাংলাদেশের রিজেন্ট এয়ারওয়েজে কেবিন ক্রু হিসেবে কাজ করেছেন। তিনি বাংলাদেশি চলচ্চিত্র ব্যাচেলর ইন ট্রিপ-এ অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন এবং তামিল চলচ্চিত্র ইয়েরালাভা-তে বিশ্বনাথ রাও-এর পরিচালনায় অভিনয় করেছেন। এছাড়া তিনি টলিউডের একটি বাংলা ছবিতে কাজ করেছেন, যা এখনো মুক্তি পায়নি, এবং ওড়িয়া ও তেলুগু ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন।

তিনি ২০১৬ সালে ইন্দো-বাংলা বিউটি প্রেজেন্টে এবং ২০১৯ সালে মিস এশিয়া গ্লোবাল প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ২০২১ সালে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতায় অনিয়মের অভিযোগ তুলে ঢাকার মহানগর আদালতে মামলা করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মহত্যার হুমকি দেন। তিনি টলিউড পরিচালক রাজীব কুমারের বিরুদ্ধে ২০২০ সালে মি টু অভিযোগ তুলেছিলেন।

আরও পড়ুন: মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর, কণ্ঠশিল্পী নোবেল আটক

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (লালবাজার) শান্তার বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তদন্ত করছে। তারা UIDAI, নির্বাচন কমিশন এবং খাদ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নথির বৈধতা যাচাই করছে। শান্তার সঙ্গী আশরফকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তবে তার বিরুদ্ধে এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশের ধারণা, এই ঘটনার পিছনে একটি বড় দালালচক্র কাজ করছে। শান্তাকে ৮ আগস্ট ২০২৫ পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *