শাহ আবদুল করিম-newsedge24

কিংবদন্তি সংগীতশিল্পী শাহ আবদুল করিমের দুটি গান অনুমতি ছাড়া বিজ্ঞাপনে ব্যবহারের অভিযোগে গ্রামীণফোন লিমিটেডের বিরুদ্ধে তার পরিবার ২০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে। ‘রঙিলা বাড়ৈ’ ও ‘কোন মিস্তরি নাও বানাইছে’ গান দুটি কপিরাইট লঙ্ঘন করে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ২৭ আগস্ট শাহ আবদুল করিমের পুত্র শাহ নূরজালালের পক্ষে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাজিন আহমেদ গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমানকে আইনি নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, গ্রামীণফোন ২০১৬ সালে একটি টেলিভিশন বিজ্ঞাপন (টিভিসি) এবং ২০২২ সালে আরেকটি বিজ্ঞাপনে কিংবদন্তি এই সংগীতশিল্পীর গানগুলো অনুমতি, লাইসেন্স বা স্বীকৃতি ছাড়া ব্যবহার করেছে। রাজিন আহমেদ বলেন, “শাহ আবদুল করিমের গান কেবল সংগীত নয়, এগুলো বাংলাদেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের অংশ। অনুমতি ছাড়া বাণিজ্যিকভাবে ব্যবহার শুধু অবৈধ নয়, বরং চরম অসম্মানজনক। আমরা তার উত্তরাধিকার রক্ষায় আইনের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব।”

আরও পড়ুন: দেশের নতুন ইংরেজি সিনেমা ‘ডট’ মুক্তি পাচ্ছে

পরিবারের সদস্যরা জানান, এই গানগুলো কপিরাইটকৃত এবং গ্রামীণফোনের এই ব্যবহার তাদের অধিকার লঙ্ঘন করেছে। গ্রামীণফোনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, কোম্পানিটি নোটিশ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *