মাইমুনা ফেরদৌস মম-newsedge24

জনপ্রিয় ছোট পর্দার অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। শুক্রবার (২২ নভেম্বর) রাতে ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে পারিবারিকভাবে নির্মাতা-প্রযোজক রাফায়েল আহসানের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি।

অনুষ্ঠানে শুধু দুই পরিবারের খুব কাছের মানুষেরাই উপস্থিত ছিলেন। বিয়ের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করার পর থেকেই ভক্ত-অনুরাগীদের অভিনন্দনে ভরে গেছে মম ও রাফায়েলের পোস্ট।

জানা গেছে, রাফায়েল ও মম’র পরিচয় প্রায় দেড় বছর আগে। এই সময়ে তারা একে অপরকে ভালোভাবে জেনেছেন, ঘুরেছেন, বোঝাপড়া গড়ে তুলেছেন। গত দেড় মাস ধরে তারা প্রেমের সম্পর্কে ছিলেন। অবশেষে দুজনেই সিদ্ধান্ত নেন বাকি জীবন একসঙ্গে কাটানোর।

আরও পড়ুন: ‘প্রিন্স’ সিনেমায় শাকিব খানের নায়িকা ফারিণ

মম তার ক্যারিয়ারে ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘হাউজফুল’, ‘বউ বন্ধু’সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। অন্যদিকে রাফায়েল আহসান নাটক-ওয়েব ফিল্ম নির্মাণ ও প্রযোজনার সঙ্গে যুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *