তানজিন তিশা-newsedge24

একের পর এক আর্থিক কেলেঙ্কারির অভিযোগে জড়ালেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। গত অক্টোবরে দুটি ফ্যাশন হাউজের পর এবার কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এর প্রযোজক শরীফ খান তার বিরুদ্ধে প্রায় সাড়ে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন।

প্রযোজকের দাবি, তিশার সঙ্গে চুক্তি হয়েছিল, কিন্তু ভিসা জটিলতায় শুটিংয়ে যোগ দিতে পারেননি অভিনেত্রী। পরে তার চরিত্রে সুস্মিতা চট্টোপাধ্যায়কে নেওয়া হয়। শরীফ খান গণমাধ্যমে জানান, তিশা অগ্রিম টাকা নিয়েছেন কিন্তু ফেরত দিচ্ছেন না।

তবে অভিযোগকে ‘ফালতু’ ও ‘মিথ্যা’ বলে পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন তানজিন তিশা।সোমবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ পোস্টে তিনি লেখেন: চুক্তিপত্রে স্পষ্টভাবে উল্লেখ ছিল, ভিসা, ফ্লাইট, থাকা-খাওয়া—সব দায়িত্ব পরিচালক-প্রযোজকের। ভিসা করাতে তারা ব্যর্থ হয়েছে, নিজেও চেষ্টা করেছেন কিন্তু পারেননি। চুক্তিতে পরিচালকের ব্যর্থতার কারণে টাকা ফেরতের কোনো শর্ত নেই। “আইন-আদালতে প্রমাণ করতে পারলে টাকা ফেরত দিতে প্রস্তুত আছি”।

তিনি আরও লেখেন, “একটি সিনেমা আমার জন্য পেশাগত সম্মানের জায়গা। আমি কখনোই তা নষ্ট করতে চাইনি। কিন্তু পরিচালকের ব্যর্থতার জন্য শিডিউল অনুযায়ী কাজ শুরু করতে না পারায় এবং নতুন একজনকে চুক্তিবদ্ধ করায় বাধ্য হয়ে সরে আসি।”

আরও পড়ুন: অর্থ আত্মসাৎ মামলার নিয়ে মেহজাবীনের বক্তব্য

উল্লেখ্য, ‘ভালোবাসার মরশুম’ সিনেমায় তিশার বিপরীতে শরমন যোশী (থ্রি ইডিয়টস খ্যাত) অভিনয় করার কথা ছিল। পরিচালক এম এন রাজ। পরে সুস্মিতা চট্টোপাধ্যায়কে নেওয়া হয়।

গত মাসে দুটি ফ্যাশন হাউজও তিশার বিরুদ্ধে অগ্রিম টাকা নিয়ে কাজ না করার অভিযোগ তুলেছিল। তবে সেসব বিষয়েও তিশা দাবি করেছিলেন, চুক্তি লঙ্ঘন করা হয়েছে প্রতিষ্ঠানের পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *