নোয়াখালী এক্সপ্রেস-বিপিএল-newsedge24
  • November 25, 2025
  • নিউজএজ ডেস্ক
  • 1

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরকে ঘিরে নাটকীয়তার শেষ নেই। অবশেষে আগামী ৩০ নভেম্বর ঢাকার র্যাডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্লেয়ার্স নিলাম। ঐতিহ্যবাহী প্লেয়ার্স ড্রাফট বাদ দিয়ে এবার ফিরে এলো অকশন সিস্টেম। আর ঠিক এই সময়েই যোগ হলো নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস।

সোমবার রাতেই গণমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, দেশ ট্রাভেলস মালিকানাধীন নোয়াখালী এক্সপ্রেসকে বিপিএলের নতুন দল হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। দলটির এক কর্মকর্তা জানান, “রাতেই আমরা মেইল পেয়েছি অনুমোদনের ব্যাপারে। আজই বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।” এই নতুন ফ্র্যাঞ্চাইজি যোগ হওয়ায় বিপিএলের দলসংখ্যা পাঁচ থেকে বেড়ে দাঁড়াল ছয়ে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, পরিকল্পনামাফিক সবকিছু এগোলে বিপিএলের নতুন মৌসুম শুরু হবে ২৬ ডিসেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হতে পারে ২৪ জানুয়ারি। আসরকে সামনে রেখে পরিবর্তন এসেছে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির মালিকানাতেও।

বিপিএলের ছয় দলের চূড়ান্ত নাম:

  • রংপুর রাইডার্স
  • ঢাকা ক্যাপিটালস
  • সিলেট টাইটান্স
  • রাজশাহী ওয়ারিয়র্স
  • চট্টগ্রাম রয়েলস
  • নোয়াখালী এক্সপ্রেস

নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো দেশি-বিদেশি খেলোয়াড়দের কিনবে, যেখানে প্রত্যেক দলের বাজেট সীমিত এবং নিয়মাবলী সংস্কার করা হয়েছে। বিসিবি জানিয়েছে, এই অকশন সিস্টেম ফিরিয়ে আনা হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে, যা ২০১২-১৩ সালের পর প্রথম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *