সবুজ পাহাড়ে “চিকরি চিকরি” গানের তালে এক তরুণীর দুর্দান্ত নাচের ভিডিও সপ্তাহখানেক ধরে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে আশমা বিশ্বকর্মা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল—পুরো দক্ষিণ এশিয়া জুড়ে এই ভিডিও দেখে মুগ্ধতা প্রকাশ করছেন লাখ লাখ মানুষ।
ভাইরাল তরুণী আশমা বিশ্বকর্মা নেপালের বাসিন্দা, পেশায় মডেল ও নৃত্যশিল্পী। মাত্র ৩০ সেকেন্ডের এই রিল ভিডিও তাকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছে। ইনস্টাগ্রামে তার ফলোয়ার এক সপ্তাহে ৫ লাখ ছাড়িয়েছে, টিকটকে লাখ লাখ ভিউ। অনেকে তাকে “চিকরি চিকরি গার্ল” বলে ডাকছেন।
গানটি আগামী বছরের ২৭ মার্চ মুক্তি পেতে যাওয়া তেলেগু সিনেমা **‘পেড্ডি’**র। পরিচালক বুচি বাবু সানা। ছবিতে অভিনয় করছেন প্যান-ইন্ডিয়া স্টার রাম চরণ। ‘চিকরি চিকরি’ গানটি গেয়েছেন শক্তি কান্থ ও সাহিতি চাগান্তি। মিউজিক দিয়েছেন এ আর রহমান।
আশমা বিশ্বকর্মা তার ইনস্টাগ্রামে লিখেছেন, “এটা ছিল শুধু একটা রিল। কখনো ভাবিনি এত বড় হয়ে যাবে। আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। নেপালের মেয়ে হয়ে পুরো দক্ষিণ এশিয়ার মানুষ আমাকে ভালোবেসেছে—এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া।”
আরও পড়ুন: খ্যাতি জীবনের অনেক কিছু কেড়ে নিয়েছে: এ আর রহমান
ভিডিওটি নেপালের পোখারা শহরের কাছে একটি পাহাড়ি লেকের পাশে শ্যুট করা। আশমার সিগারেটে টান দেওয়া, স্কার্ফ উড়ানো আর ফ্রি-স্টাইল নাচের সঙ্গে গানের লিপ-সিঙ্ক এতটাই পারফেক্ট যে, দর্শকরা বারবার দেখছেন।













































































































































































































































