নোরা ফাতেহি-newsedge24

বলিউড তারকা নোরা ফাতেহি মার্কিন ডিজে ডেভিড গেটার কনসার্টে যোগ দিতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন। এক মদ্যপ গাড়িচালকের ধাক্কায় তার গাড়ি দুর্ঘটনায় পড়লে মাথায় গুরুতর চোট লাগে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটিকে ‘কনকাশন’ বলা হয়।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সানবার্ন ফেস্টিভ্যালে ডেভিড গেটার সঙ্গে পারফর্ম করার লক্ষ্যে অনুষ্ঠানস্থলের দিকে যাচ্ছিলেন নোরা ফাতেহি। পথিমধ্যে একটি দ্রুতগামী গাড়ি তার গাড়িকে সজোরে ধাক্কা দেয়। পুলিশি তদন্তে প্রাথমিক তথ্য মিলেছে যে, ঘাতক গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন।

দুর্ঘটনার পরপরই নোরা ফাতেহিকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করান। সৌভাগ্যবশত তার শরীরে কোনো অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা বড় কোনো আঘাত পাওয়া যায়নি। তবে মস্তিষ্কে প্রচণ্ড ঝাঁকুনির কারণে চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন: ব্যাস্টিয়ন নিয়ে নতুন জটিলতায় শিল্পা শেঠি

অসুস্থ শরীর ও চিকিৎসকদের বারণ সত্ত্বেও ভক্তদের নিরাশ না করতে সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করার সিদ্ধান্তে অটল রয়েছেন নোরা ফাতেহি। এই কনসার্টে ডেভিড গেটা ও আমেরিকান গায়িকা সিয়ারার সঙ্গে তার নতুন আন্তর্জাতিক সিঙ্গেলের এক ঝলক ভক্তদের উপহার দেওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *