চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান-newsedge24

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে প্রথমবারের মতো বসেছেন। ১/১১ পটপরিবর্তনের পর খোলা এই কার্যালয়ে তার এটিই প্রথম আগমন। রোববার দুপুর ১টা ৪০ মিনিটে গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে গাড়িতে করে চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান তিনি।

কার্যালয়ে পৌঁছালে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল, মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদী আমিন, চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তারা এবং বগুড়া জেলার নেতৃবৃন্দ।

আরও পড়ুন: তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ

শুভেচ্ছা বিনিময় শেষে তারেক রহমান দোতলায় নিজের চেম্বারে গিয়ে বসেন। নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়েও তার জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। চেয়ারপারসনের চেম্বারের পাশেই তার চেম্বার স্থাপন করা হয়।

লন্ডন থেকে ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সুপ্রিম কোর্টের জামিন নিয়ে সপরিবারে লন্ডনে যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *