ইকরা-আত্মহত্যা-আলভী-newsedge4

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরা আর নেই। শ্বশুরবাড়ির পক্ষ থেকে আত্মহত্যার খবর জানানো হলেও এবার নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন জাহের আলভী।

এক আবেগঘন পোস্টে জাহের আলভী লিখেছেন: “আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না, আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।”

তিনি আরও লিখেছেন: “শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।”

উল্লেখ্য, ২০১০ সালের ৯ নভেম্বর পালিয়ে বিয়ে করেন জাহের আলভী ও ইকরা। তাদের সংসারে একটি সন্তান রয়েছে। ঘটনার পর থেকে জাহের আলভী নেপালে শুটিংয়ে থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তিনি দ্রুত দেশে ফেরার চেষ্টা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *