বাংলা নববর্ষ উপলক্ষে শিল্পকলা-newsedge24

বাংলা নববর্ষ ও চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে থাকছে ৫ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে থাকছে সাংস্কৃতিক উৎসব, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনুষ্ঠান ও বৈশাখী মেলা।

শিল্পকলা একাডেমির এই বর্ষবরণ উৎসবে ঢাক ঢোল, লাঠিখেলা, ঘুড়ি উড়ানো, লাটিম খেলা, জারিগান, সারিগান, পটগান, পুঁথিপাঠ, যাত্রাপালা, কবিগান, গাজির গান, গম্ভীরা, ভাওয়াইয়া গান, পুতুলনাট্য, চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা বৈচিত্র্যপূর্ণ আয়োজন থাকবে।

আয়োজনের দিনভিত্তিক কর্মসূচি:

প্রথম দিন (১৩ এপ্রিল): বিকেল ৩টা, উন্মুক্ত মঞ্চ প্রধান অতিথি: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বিশেষ অতিথি: জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক সচিব কানিজ মওলা। এদিন লোকশিল্প প্রদর্শনীর উদ্বোধন, অর্কেস্ট্রা, ধামাইল নৃত্য, জারিগান, পটগান, পুঁথিপাঠ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগীত-নৃত্য এবং যাত্রাপালা ‘রহিম বাদশা রূপবান কন্যা’ পরিবেশিত হবে।

দ্বিতীয় দিন (১৪ এপ্রিল): বিকেল ৪টা, জাতীয় নাট্যশালা মিলনায়তন প্রধান অতিথি: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বৈশাখী শোভাযাত্রা, জাতীয় সংগীত, ‘এসো হে বৈশাখ’, কবিগান, গাজীর গান, গম্ভীরা, বাউল গান ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা।

তৃতীয় দিন (১৫ এপ্রিল): বিকেল ৪টা, জাতীয় নাট্যশালা মিলনায়তন প্রধান অতিথি: সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জাসাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাক্রোব্যাটিক প্রদর্শনী।

চতুর্থ দিন (১৬ এপ্রিল): বিকেল ৪টা, জাতীয় নাট্যশালা মিলনায়তন প্রধান অতিথি: প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবীর রিজভী জাতি বৈচিত্র্যে বৈশাখী উৎসব ও পুতুলনাট্য ‘বাছেরের বিয়ে’।

পঞ্চম দিন (১৭ এপ্রিল): বিকেল ৪টা, জাতীয় নাট্যশালা মিলনায়তন (সমাপনী) প্রধান অতিথি: সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম শতকণ্ঠে নৃত্য, লোকসংগীত, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবেশনা, ব্যান্ড সংগীত ও চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোসনা’ প্রদর্শনী।

শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ১৩ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত বৈশাখী মেলা চলবে। সব অনুষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *