ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’-এর অফিসিয়াল টিজার অবশেষে প্রকাশ্যে এসেছে। নির্মাতারা এটিকে ‘জ্যামিং সেশন’ হিসেবে উল্লেখ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে টিজারটি শেয়ার করে শাকিব খান লেখেন, “একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল, এবার সে আসছে পর্দা কাঁপাতে।”
প্রায় ১ মিনিট ২০ সেকেন্ডের টিজারে শাকিব খানকে একেবারে ভিন্ন ও আগ্রাসী লুকে দেখা গেছে। কনসার্টের উন্মাদনা, শক্তিশালী পারফরম্যান্স এবং অ্যাকশন দৃশ্য মিলিয়ে টিজারটি দর্শকদের নজর কেড়েছে। টিজার দেখে অনুমান করা যাচ্ছে, সিনেমাটি একটি মিউজিক্যাল থ্রিলার ঘরানার, যেখানে একজন রকস্টারের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প ফুটে উঠবে।
টিজারের শেষে বলা হয়েছে, “এটি কেবল একটি জ্যামিং সেশন, দ্বিতীয় টিজারের জন্য অপেক্ষা করুন।” এতে বোঝা যাচ্ছে, সামনে আরও চমক অপেক্ষা করছে।
সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে।













































































































































































































































