কারিনা-কায়সার-newsedge24

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার গত এক সপ্তাহ ধরে জ্বরে ভুগে আকস্মিক জ্ঞান হারিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন। তিনি বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন।

কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা শনিবার (৯ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চিকিৎসকরা জানিয়েছেন কারিনা হেপাটাইটিস ‘এ’ এবং ‘ই’-তে আক্রান্ত হয়ে লিভার ফেইলরে পড়েছেন। গত রাত থেকে তার অবস্থা আরও সংকটাপন্ন হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

কারিনার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ জানান, মেয়ের আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা ছিল। অবহেলা ও সঠিক চিকিৎসা না নেওয়ায় হঠাৎ হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়ে লিভার ফেইলর হয়। শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

পরিবারের সদস্যরা কারিনা কায়সারকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। ডানা সবার কাছে কারিনার জন্য দোয়া চেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *