তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানে সব আলোচনা ছাপিয়ে গেছে দক্ষিণী অভিনেত্রী তৃষা কৃষ্ণানের উপস্থিতি। অনুষ্ঠানে তার আগমন এবং পরবর্তী সোশ্যাল মিডিয়া পোস্ট দুই তারকার সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন উসকে দিয়েছে।
বিজয়ের শপথ নেওয়ার মুহূর্তে তৃষাকে বেশ আবেগপ্রবণ দেখা যায়। পরে সেই ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, “ভালোবাসা সব সময়ই জোরালো।” এই পোস্টের পর নেটিজেনদের মধ্যে জল্পনা শুরু হয়েছে যে, দীর্ঘদিনের পর্দার আড়ালের সম্পর্ক এবার প্রকাশ্যে আসতে চলেছে কি না।
অনুষ্ঠানে তৃষাকে বিজয়ের মা উমা কৃষ্ণানসহ পরিবারের সদস্যদের সঙ্গে বসে থাকতে দেখা গেছে। সবুজ সিফোন শাড়িতে স্নিগ্ধ লুকে তিনি উপস্থিত ছিলেন।
এর আগে বিজয়ের নির্বাচনের দিনও তৃষার তার বাড়িতে যাতায়াত নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল। সব মিলিয়ে বিজয়ের রাজনৈতিক যাত্রায় তৃষা শুধু ব্যক্তিগত সঙ্গী নাকি রাজনৈতিক সহযোগী হিসেবেও থাকছেন— এ নিয়েই এখন চলছে বিচার-বিশ্লেষণ।













































































































































































































































