বিদ্যা সিনহা মিম-newsedge24

করোনার পর ‘পরাণ’ দিয়ে দারুণ সফলতা পাওয়া বিদ্যা সিনহা মিম নতুন সিনেমা নিয়ে ফিরছেন। সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমায় তিনি অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে।

শুটিং ও ডাবিংয়ের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে সিনেমাটি নিয়ে এখনো অনেকটাই চুপ রয়েছেন বিদ্যা সিনহা মিম, শুভ ও পরিচালকসহ পুরো টিম। সেন্সর ছাড়পত্র পাওয়ার পরই প্রচারণায় নামার পরিকল্পনা করেছে ‘মালিক’ টিম।

মিম জানিয়েছেন, তিনি চাননি যেনতেন কাজ করে পর্দায় ফিরতে। তাই সময় নিয়ে নিজেকে প্রস্তুত করেছেন নতুন সিনেমার জন্য। ‘পরাণ’-এর সাফল্যের পর বেশ কয়েকটি সিনেমার প্রস্তাব পেলেও বুঝেশুনে কাজ বেছে নিয়েছেন তিনি।

ঈদুল আজহার আর মাত্র ১০ দিন বাকি। এই স্বল্প সময়ের মধ্যে সেন্সর প্রক্রিয়া সম্পন্ন করে প্রচারণায় নামা চ্যালেঞ্জিং হবে বলে মনে করা হচ্ছে। তবে ‘মালিক’ টিম আশাবাদী যে, সবকিছু ঠিকঠাক থাকলে ঈদে মুক্তি পাবে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *