সাকিব খান-এবিএম সুমন-01026-NewsEdge24

শাকিব খান অভিনীত সিনেমা ‘সোলজার’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা এবিএম সুমন। পরিচালক সাকিব ফাহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গল্পের একটি গুরুত্বপূর্ণ মোড়ে দেখা যাবে সুমনকে, যা সিনেমায় নতুন মাত্রা যোগ করবে।

থাইল্যান্ডের শুটিংয়ে বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যে শাকিব খানের সঙ্গে কাজ করেছেন সুমন। এসব দৃশ্য আরও নিখুঁত ও আন্তর্জাতিক মানের করতে মুম্বাই থেকে খ্যাতিমান মেকআপ আর্টিস্ট অমিত আম্বারকরকে আনা হয়েছে।

নিজের চরিত্র নিয়ে বিস্তারিত বলতে নারাজ সুমন। তিনি বলেন, “সিনেমায় আমার চরিত্রটি ইন্টারেস্টিং। এটি একটি ক্যামিও চরিত্র। এর বাইরে কিছু বলার অনুমতি নেই। শুধু বলছি, সোলজারে আমি আছি।”

আরও পড়ুন:  ‘রকস্টার’ ব্যর্থতায় হতাশ হল মালিকরা

সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশী। সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান ও তৌকীর আহমেদ।

গত বছরের অক্টোবরে শুরু হওয়া শুটিংয়ের শেষ ধাপ চলছে থাইল্যান্ডে। নির্মাতা জানিয়েছেন, ২০২৬ সালের মধ্যে সিনেমাটি মুক্তির লক্ষ্য রয়েছে। অক্টোবর বা ডিসেম্বরে মুক্তি পেতে পারে।

1 comment on “শাকিব খানের ‘সোলজার’-এ যুক্ত হলেন সুমন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *