টাইগার শ্রফ-010229-NewsEdge24

টাইগার শ্রফকে হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজস্থানের কোটা স্টেশনে ট্রেনে সফর করার সময়ে ধরা পড়ে তারা। আটকদের মধ্যে দু’জন হরিয়ানার বাসিন্দাা, এক জন মহারাষ্ট্রের। তিন জনেরই যোগ রয়েছে লরেন্স বিশ্নোই গ্যাংয়ের সঙ্গে, এমনটাই দাবি তদন্তকারীদের।

সংবাদ সংস্থা সূত্রে খবর, তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই হামলার নেপথ্যে ছিল প্রশিক্ষণপ্রাপ্ত আততায়ীরা। হামলা চালানোর আগে টাইগারের গতিবিধির উপর নজর রেখেছিল তারা। অভিনেতার প্রতিদিনের রুটিন সম্পর্কে খোঁজখবর নিয়ে তার পরেই হামলার ছক কষা হয়েছিল বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, প্রতি রোববার জুহুর ফুটবল মাঠে যান টাইগার।

সেই অভ্যাসের কথা জানত অভিযুক্তেরা। অভিনেতার গতিবিধির উপর নজর রেখে রোববার মাঠ থেকে গাড়িতে ফেরার সময়ে তাকে লক্ষ্য করে হামলা চালানোর পরিকল্পনা করা হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের। ক্লাব থেকে বেরোতেই গাড়ি লক্ষ্য করে পর পর গুলি ছোড়ে দুই যুবক।

প্রকাশ্যে টাইগার শ্রফের গাড়িতে হামলার চালানোর পর পালানোর জন্যও আগে থেকেই ছক কষে রেখেছিল আততায়ীরা। অভিযোগ, মুম্বইয়ের ভিলা পারলে এবং আন্ধেরি হয়ে এসভি রোড ধরে এগিয়ে যায় তারা। পরে আন্ধেরি পশ্চিম রেল স্টেশনের কাছে মোটরবাইকটি ফেলে রেখে বরিভলীর দিকে যাওয়ার ট্রেনে ওঠে।

প্রাথমিক ভাবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তদন্তকারীদের অনুমান, পুলিশের চোখে ধুলো দিতে মহারাষ্ট্রের সীমানা পেরিয়ে প্রতিবেশী গুজরাতেও ঢুকে পড়েছিল অভিযুক্তেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *