শাহিদ কাপুর-মীরা রাজপুতে-newsedge4

বলিউড অভিনেতা শাহিদ কাপুরের সঙ্গে মীরা রাজপুতের বিয়ের প্রায় এক দশক পেরিয়ে গেছে। সম্প্রতি নয়না ভান এবং সাক্ষী শিবদাসানির ইউটিউব চ্যানেল ‘মোমেন্ট অফ সাইলেন্স’-এর একটি সাক্ষাৎকারে মীরা তার ২০১৫ সালে শাহিদের সঙ্গে বিয়ে নিয়ে খোলামেলা আলোচনা করেন। মাত্র ২০ বছর বয়সে বিয়ের পর প্রথম দিকে তার জীবন ‘বিচ্ছিন্ন’ মনে হয়েছিল বলে স্বীকার করেছেন মীরা।

সাক্ষাৎকারে মীরাকে যখন বিয়ের পর তার বন্ধুত্বের পরিবর্তন নিয়ে প্রশ্ন করা হয়, তিনি বলেন, “আমি এবং আমার বন্ধুরা আলাদাভাবে বেড়ে উঠেছি। আমি স্বীকার করব, প্রথম দিকে নিজেকে খুবই বিচ্ছিন্ন মনে হয়েছিল কারণ আমরা তখন জীবনের ভিন্ন পর্যায়ে ছিলাম। জীবনের বিভিন্ন পর্যায়ে গিয়ে আপনি আপনার বন্ধুদের দিকে তাকান… আমি মনে করতাম, ‘আমি যদি ওর মতো কিছু একটা করতে পারতাম!’

মীরা আরও বলেন, “দীর্ঘ সময় ধরে আমি ভাবতাম, ‘আমার বন্ধু মাস্টার্স করতে গেছে, কেউ ভ্রমণ করছে, কেউ ইয়ার গ্যাপ নিয়েছে। জীবন তাদের জন্য দারুণ।’ আমি শহর বদল করেছি, আমার একটি চমৎকার পরিবার, সন্তান—এসব নিয়ে ব্যস্ত ছিলাম। আমি আগের মতো বন্ধুদের সঙ্গে কথা বলতে পারতাম না। তারা বলত, ‘কী হয়েছে? তুমি শহর বদল করেছ, বিয়ে করেছ বলে কি আমাদের ভুলে গেলে?’ আমি বলতাম, ‘বন্ধুরা, সত্যিই আমি ব্যস্ত, অনেক কিছুতে জড়িয়ে পড়েছি।’ তখন তারা বুঝতে পারেনি, তবে সৌভাগ্যবশত আমাদের বন্ধুত্ব টিকে গেছে। এখন তারা একই পর্যায়ে এসে আমার অবস্থান বুঝতে পারছে।”

মীরা ও শাহিদের বিয়ে হয়েছিল পারিবারিক ভাবে। প্রথম সাক্ষাতেই শাহিদ মীরাকে পছন্দ করলেও, মীরা বিয়ের জন্য হ্যাঁ বলতে প্রায় ছয় মাস সময় নিয়েছিলেন। এই দম্পতি ২০১৬ সালে তাদের প্রথম সন্তান, কন্যা মিশার জন্ম দেন। ২০১৮ সালে তাদের দ্বিতীয় সন্তান, পুত্র জায়নের জন্ম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *